ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

জমির বিরোধে হত্যা: পীরগঞ্জের প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত একটি চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। বুধবার গাজীপুর সদরের দক্ষিণ কাউলতিয়া বাউপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, চলতি বছরের ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে পীরগঞ্জের কুমরসই দাখিল মাদ্রাসার পশ্চিম পাশের পাকা রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। ভিকটিম নিজের ভুট্টা ক্ষেত থেকে বাড়িতে ফেরার পথে গ্রেপ্তারকৃত আসামি ধারালো ছোরা দিয়ে তার মাথায় আঘাত করে। আঘাতের তীব্রতায় ভিকটিম চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক ঘটনার পর ভিকটিমের ছেলে বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামিসহ জড়িতরা পলাতক ছিলেন।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‍্যাব ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে। র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ রংপুর এবং গাজীপুরের একটি যৌথ দল বুধবার অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি পীরগঞ্জের কুমরসই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে মো. নুর আমিন (৩৮)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে মো. নুর আমিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

জমির বিরোধে হত্যা: পীরগঞ্জের প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬