মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

স্ত্রীকে দেখতে শ্বশুরবাড়ি যাওয়া হলো না হৃদয়ের, পথেই ঝরল প্রাণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় ইসলাম (লাদেন) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার বেড়া অভিমুখে যাওয়ার পথে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারান তিনি। নিহত হৃদয় শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী পূর্বপাড়া গ্রামের দুলালের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদয়ের স্ত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। কয়েক দিন আগে তিনি স্ত্রীকে পাবনার বেড়া উপজেলায় শ্বশুরবাড়িতে রেখে আসেন। বৃহস্পতিবার পবিত্র রমজানের প্রথম দিনে স্ত্রীকে দেখতে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন হৃদয়। কিন্তু পথিমধ্যে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী আল ইমরান জানান, অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখার জন্য ব্যাকুল হয়ে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন হৃদয়। কিন্তু পথিমধ্যে এই দুর্ঘটনা তার সাজানো স্বপ্ন ও একটি পরিবারের আনন্দ কেড়ে নিয়েছে।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, রমজানের প্রথম সকালেই এমন হৃদয়বিদারক খবর পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা চলছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুবির বিজয়-২৪ হলে সিট বণ্টনে নতুন বিতর্ক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে গণরুম ফেরানোর অভিযোগ

স্ত্রীকে দেখতে শ্বশুরবাড়ি যাওয়া হলো না হৃদয়ের, পথেই ঝরল প্রাণ

আপডেট সময় : ০১:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬