মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

চান্দিনায় অগ্নিদগ্ধদের পাশে দাঁড়ালেন এমপি শাওন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

বুধবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের পুনর্বাসনে যা যা প্রয়োজন, তা করতে আমি সচেষ্ট থাকব।” তিনি দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামিরাপাড়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি বসতঘর ও ৩টি রান্নাঘরসহ ৯টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার দিন দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২টি করে কম্বল ও ১ বস্তা শুকনো খাবার সহায়তা হিসেবে দেওয়া হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক জানান, ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত সহায়তা চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুবির বিজয়-২৪ হলে সিট বণ্টনে নতুন বিতর্ক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে গণরুম ফেরানোর অভিযোগ

চান্দিনায় অগ্নিদগ্ধদের পাশে দাঁড়ালেন এমপি শাওন

আপডেট সময় : ১২:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬