দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ১৩টি ভিন্ন পদে ৩৫ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি একটি পূর্ণকালীন চাকরির সুযোগ এবং নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে সিলেট।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: অধ্যক্ষ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ সেনানিবাস, সিলেট। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক এবং খামের উপর অবশ্যই কাঙ্ক্ষিত পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে।
আবেদন ফি বাবদ অধ্যক্ষ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর অনুকূলে এমআইসিআর পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। পদের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি ভিন্ন হবে। ১ নং পদের জন্য ১০০০ টাকা, ২-৩ নং পদের জন্য ৭৫০ টাকা, ৪-৫ নং পদের জন্য ৭০০ টাকা এবং ৬-১৩ নং পদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার স্লিপ সংযুক্ত করতে হবে।
লিখিত পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 

























