ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভোট দিলেন ৯৫ বছর বয়সী আব্দুল বারেক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের ভোটগ্রহন চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট দিয়ে ভালো পরিবেশের কথা জানিয়েছেন ভোটাররা। ভোট শুরু হওয়ার পরপরই মির্জা আব্বা মহিলা কলেজে কেন্দ্রে ভোট দিতে আসেন ৯৫ বছর বয়সী আব্দুল বারেক।

এ সময় তিনি বলেন, ‘ভোটের পরিবেশ খুবই ভালো দেখছি। এমন পরিবেশে ভোট দিতে এসে ভালো লেগেছে। এর আগে কখনোই এমন পরিবেশ পাইনি।’

ঢাকা ৮ আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায় ভোট শুরু হওয়ার আগে দীর্ঘ লাইন। ভোট দিতে আসা শান্তিবাগ বাসিন্দা ফারজানা হক বলেন, ঈদের চেয়ে বেশি আনন্দ লাগছে। ১৭ বছর পর ভোট দিতে আসছি। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। সকাল সাড়ে ছয়টায় এসে লাইনে দাঁড়িয়ে ছিলাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। রাজনৈতিক, বাণিজ্যিক ও প্রশাসনিকভাবে সংবেদনশীল এলাকা হওয়ায় এই আসনটি স্বাভাবিকভাবেই গুরুত্ব পায়। এই আসনে সাধারণত বড় রাজনৈতিক দলের হেভিওয়েট বা কেন্দ্রীয় নেতারা প্রার্থী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় এ আসনটি সবচেয়ে বেশি আলোচনায় আসে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর কারণে। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে নানা ধরনের বক্তব্য দেন। একই সময়ে মির্জা আব্বাসও তাকে ইঙ্গিত করে বিভিন্ন বক্তব্য দিতে দেখা যায়।

ঢাকা-৮ আসনে মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন, নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬৫১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ১০৮টি ভোটকেন্দ্রে ৫২৭টি ভোটকক্ষ রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ঢাকা-৮ আসনে নিবন্ধন করেছেন মোট ৮ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৯৫৬ জন এবং নারী ২ হাজার ২৬ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ভোট দিলেন ৯৫ বছর বয়সী আব্দুল বারেক

আপডেট সময় : ০৮:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬