পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সুইজারল্যান্ডের বার্গেনস্টকে পৌঁছেছেন। তারা সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন। এই বৈঠকে কাতারেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা বাস্তবায়নের প্রচেষ্টাকে অব্যাহতভাবে সমর্থন ও এগিয়ে নিয়ে যাবে।
রিপোর্টারের নাম 





















