ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সুষ্ঠু ভোটের ফল মেনে নেবো, অন্যদেরও মেনে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হলে যে ফলই আসুক, তা তাঁরা মেনে নেবেন। একইসাথে তিনি অন্যদেরও নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জনগণের সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, “আগামী দিনের সরকার কোনো ব্যক্তি বা দলের হবে না, এটি হবে সব মানুষের সরকার। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা অপরিহার্য।”

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “সারা দেশে আমরা খোঁজ নিচ্ছি। এখন পর্যন্ত ছোটখাটো সমস্যা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভোটাধিকার হরণের কোনো অপচেষ্টা বা বড় ধরনের অনিয়ম হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অপপ্রচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, “সব গণমাধ্যম একই খবর প্রচার করে না। কেউ অপরাধ করলে তার বিচার হবে, কিন্তু জোরপূর্বক কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা গ্রহণযোগ্য নয়।” তিনি আরও জানান, নির্বাচনের বিভিন্ন অনিয়ম নিয়ে বিএনপি যেমন অভিযোগ জানাচ্ছে, তেমনি তাঁরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন।

সকাল সাড়ে ৮টায় কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে মিরপুরের মনিপুর স্কুল কেন্দ্রে পৌঁছে নিজের ভোট দেন জামায়াত আমির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সুষ্ঠু ভোটের ফল মেনে নেবো, অন্যদেরও মেনে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় : ০৮:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬