ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাঞ্ছারামপুরে ভোট দিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ সকালে বাঞ্ছারামপুরের কলাকান্দি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এই নির্বাচন উপলক্ষে জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনভিত্তিক প্রতিদ্বন্দ্বীর সংখ্যা হলো: ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ৭ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ১০ জন। এই আসনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

বাঞ্ছারামপুরে ভোট দিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি

আপডেট সময় : ০৮:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬