ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

৪ জেলায় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে চলমান নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও পোলিং এজেন্টদের ওপর হামলা এবং ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে দলটি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও বেশ কিছু স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বরিশালের বিভিন্ন কেন্দ্রে জামায়াত কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া ভোলা-২ ও কুমিল্লা-৮ আসনেও নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা এবং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি নোয়াখালীর হাতিয়ায় সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জুবায়ের বলেন, “যারা এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে লিপ্ত, তারা মূলত রাজনৈতিকভাবে দেউলিয়া ও হতাশ হয়ে পড়েছে।” এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি—তারা যেন কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ না করে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করে।

তবে বিক্ষিপ্ত কিছু সহিংসতা বাদ দিলে সামগ্রিকভাবে ভোটের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা। তিনি জানান, দলের আমির, নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা নিজ নিজ আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দিনের শেষ ভাগ পর্যন্ত এই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুনরায় সরকারি ছুটি ঘোষিত হলো ৭ নভেম্বর: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

৪ জেলায় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াতের

আপডেট সময় : ০৭:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬