ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঢাকা-৯ আসনে নারী ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ সারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের তুলনায় তরুণী ও নতুন ভোটারদের মাঝে ভোটদান নিয়ে অভাবনীয় উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। রাজধানীর খিলগাঁও ও সবুজবাগ এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে উৎসবমুখর এই চিত্র ফুটে উঠেছে।

মদিনাবাগ ন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা ২৩ বছর বয়সী তরুণী সাম্মি আখতার জানান, মা ও ছোট বোনকে নিয়ে তিনি কেন্দ্রে এসেছেন। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি উচ্ছ্বসিত। দীর্ঘ সময় পর পরিবারের সবাই মিলে ভোট দিতে পারাকে একটি বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই নতুন ভোটার।

উক্ত কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মেহেদী হাসান জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৮২ জন। দুপুর ১টা পর্যন্ত ৭১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটের প্রায় ২৭ শতাংশ। তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রের ৪টি বুথের মধ্যে নতুন ও তরুণ ভোটারদের লাইনটিই ছিল সবচেয়ে দীর্ঘ। একই এলাকার মদিনাবাগ কিন্ডারগার্টেন মহিলা ভোটকেন্দ্রেও নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে ২ হাজার ৬৮৪ জন ভোটারের মধ্যে দুপুর পর্যন্ত প্রায় সাড়ে ৬০০ ভোট সংগৃহীত হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০১ থেকে ০৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৯ আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মানিকনগর এলাকা নিয়ে বিস্তৃত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন। ১৬৯টি কেন্দ্রে মোট ১২ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী লড়াইয়ে এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোহাম্মদ জাবেদ মিয়া। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন সাবেক এনসিপি নেত্রী তাসমিন জারা। এখন পর্যন্ত শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও বড় বড় কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন ও বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে সাধারণ মানুষের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

ঢাকা-৯ আসনে নারী ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ সারি

আপডেট সময় : ০৭:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬