ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

‘এবারের নির্বাচন জাতির কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে’: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ দেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই আয়োজন সমগ্র জাতির সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি উল্লেখ করেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং কেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অত্যন্ত পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমের বিপ্লব: আট মাসে ৬৮টি সাঁকো ও সড়ক নির্মাণ

‘এবারের নির্বাচন জাতির কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে’: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬