ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের সাতটি ভোটকেন্দ্রে গড়ে ৩১.৪৭ শতাংশ ভোট পড়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১৭৫ জন। এদের মধ্যে দুপুর ১টা পর্যন্ত ৩১.৪৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সাতটি কেন্দ্রের মধ্যে ২১০ নম্বর কেন্দ্রে ৩২ শতাংশ, ২১১ নম্বর কেন্দ্রে ৩২.৬ শতাংশ, ২১২ নম্বর কেন্দ্রে ২৮.৬৪ শতাংশ, ২১৩ নম্বর কেন্দ্রে ৩৪ শতাংশ, ২১৪ নম্বর কেন্দ্রে ২৯.২৫ শতাংশ, ২১৫ নম্বর কেন্দ্রে ২৩.৮২ শতাংশ এবং ২১৬ নম্বর কেন্দ্রে ৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭ এবং ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে মোট ২১৮টি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনে সর্বমোট ভোটার সংখ্যা ৬ লাখ ৫ হাজার ৩৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৬ হাজার ৬৫৪ জন, নারী ভোটার ২ লাখ ৯৮ হাজার ৭৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
রিপোর্টারের নাম 























