ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট পেয়েছে, যা দেশের বাইরে থাকা বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত এই বিপুল সংখ্যক ব্যালট ইসি’র হাতে এসে পৌঁছেছে।
চলতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এই উদ্যোগকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা জাতীয় নির্বাচনে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























