ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

৬ হাজারের বেশি কেন্দ্রের ভোটের হার এখনো মেলেনি, গড় ৪৭.৯১ শতাংশ: ইসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশব্যাপী অনুষ্ঠিত নির্বাচনের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে এখনো ৬ হাজার ৬২০টি কেন্দ্রের ভোটের হার নির্বাচন কমিশনের (ইসি) হাতে এসে পৌঁছায়নি। দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে বাকি ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে গড় ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

বিকেল সোয়া ৪টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই হিসাব দেওয়া হয়েছে। অবশিষ্ট কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহের প্রক্রিয়া পুরোদমে চলছে এবং দ্রুতই তা হালনাগাদ করা হবে।

তিনটি আসনে শতাধিক কেন্দ্রে ভোট বন্ধের জন্য জামায়াতে ইসলামীর দাবির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তা যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তবে আগাম কোনো মন্তব্য করলে জনগণ বিভ্রান্ত হতে পারে বলে তিনি সতর্ক করেন।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যক্তিগতভাবে দুটি কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও বিকেলের দিকে ভোটারদের আনাগোনা বাড়ছে।

চূড়ান্ত ভোটের হার কত হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেষ পর্যন্ত যে পরিমাণ ভোট কাস্ট হবে, সেটাই প্রত্যাশিত হার হিসেবে বিবেচিত হবে। নির্বাচনের অগ্রগতি এবং ভোটগ্রহণের সার্বিক চিত্র নিয়ে পরবর্তীতে আরও হালনাগাদ তথ্য জানানো হবে বলে ইসি সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীর উপকূলজুড়ে ঘূর্ণিঝড় আতঙ্ক: ৩৫ বছরেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ

৬ হাজারের বেশি কেন্দ্রের ভোটের হার এখনো মেলেনি, গড় ৪৭.৯১ শতাংশ: ইসি

আপডেট সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬