ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বরিশালের এক কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বহিষ্কার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলার হাবিবপুর ভোটকেন্দ্র থেকে বাইরে বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- ওবায়দুল ও আয়েশা বেগম। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন ওবায়েদুল ও আয়েশা বেগম নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিসাইডিং কর্মকর্তার কাছে কোনও কিছু না বলেই তারা ওই কেন্দ্র থেকে বের হন। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে গোপন বৈঠক করেন। ওই বাসা থেকে বের হওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের দুই জনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলী সুজাকে খবর দেন। অভিযোগ পেয়েই ওই দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বহিষ্কার করে নতুন দুই জনকে তাদের স্থলে নিয়োগ দেওয়া হয়।

অভিযুক্ত দুই সহকারী প্রিসাইডিং অফিসার জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠক করার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাদের বহিষ্কার করে নতুন দুই জনকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার নিয়ম নেই। অভিযুক্তরা সেই নিয়ম ভঙ্গ করেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ ওঠার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই মিত্র দেশের নেতৃত্বের পতনেও চীন কেন নীরব দর্শক?

বরিশালের এক কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বহিষ্কার

আপডেট সময় : ১১:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬