ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

খুলনায় ভোটগ্রহণ শুরু, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সব প্রস্তুতি শেষে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ৬টি আসনের ৩৮ প্রার্থী জয়-পরাজয় নির্ধারণ হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে সব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

খুলনা জেলা প্রশাসক রিটানিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জানান, খুলনায় ১৩টি রাজনৈতিক দল, স্বতন্ত্রসহ ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির ৬ জন, জামায়াতে ইসলামীর ৫ জন, জাতীয় পার্টির ৪ জন, ইসলামী আন্দোলনের ৫ জন, সিপিবির ২ জন, বাসদ, খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি), গণ অধিকার পরিষদ, ইসলামী ফ্রন্ট, সম অধিকার পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক পার্টি একজন করে প্রার্থী। অন্যরা স্বতন্ত্র।

খুলনায় মোট কেন্দ্র সংখ্যা ৮৪০টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৫৮৫টি। খুলনা-১ আসনের ১১৯টির মধ্যে ৮০টি, খুলনা-২ আসনে ১৫৭টির মধ্যে ১১৩টি, খুলনা-৩ আসনে ১১৫টির মধ্যে ৭৭টি, খুলনা-৪ আসনে ১৪৪টির মধ্যে ৯৬টি, খুলনা-৫ আসনে ১৫০টির মধ্যে ১১৫টি এবং খুলনা-৬ আসনের ১৫৫টির মধ্যে ১০৪টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। প্রায় ১১০০ সেনা সদস্য কাজ করছে। প্রতিটি উপজেলায় ২ প্লাটুন বিজিবি এবং ২ প্লাটুন আনসার টহলে রয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। খুলনা শহর ও শহরের বাইরে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো জানায়, খুলনা নগরী ও জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১৯ হাজার সদস্য মোতায়েন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, পুলিশসহ যৌথবাহীনির সদস্যরা কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে কঠোর অবস্থান গ্রহণ করেছে। অপরাধীরা কোনও বিশৃঙ্খলা ঘটাতে পারবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই মিত্র দেশের নেতৃত্বের পতনেও চীন কেন নীরব দর্শক?

খুলনায় ভোটগ্রহণ শুরু, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় : ১১:১৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬