জামালপুর সদর উপজেলার নরুন্দিতে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে ৭ জনকে এক লাখ ১৩ হাজার টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। জামায়াতের দাবি, তাদেরকে জামায়াত কর্মী সাজিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নরন্দির মিরাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে থেকে অটোরিকশায় বসা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- শফিকুল ইসলাম, মামুন মিয়া, হুসনুছ, শাহাদৎ, রেফাজ উদ্দিন, ওসমান গনি, সাইফ আল মাসুদ আপন ও জয় আহমেদ।
বিএনপির নেতাকর্মীদের দাবি, আটক ব্যক্তিরা জামায়াতের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছে।
আটক সবার বাড়ি সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রাম এলাকায়।
জামায়াতের জেলা দফতর সম্পাদক জাকিউল ইসলাম বলেন, আটক কেউ জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট না, তাদেরকে জামায়াত সাজিয়ে অপপ্রচার করছে বিএনপির কর্মীরা। আটকদের বাড়ি শ্রীপুর ইউনিয়নে আর বিএনপির কর্মীরা নরন্দি ইউনিয়নে ৭ জন লোককে আটকে জামায়াতের কর্মী বলে অপ্রপ্রচার করছে।
জেলা বিএনপির সহ-সভাপতি মশিউর রহমান দাবি করেন, জামায়াতের প্রার্থীর লোকজন জামায়াত প্রার্থী আব্দুস সাত্তারের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের মাঝে টাকা বিতরণকালে তাদেরকে আমাদের কর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজিবুর রহমান বলেন, বিএনপির কর্মীরা ফোন দেয় নরুন্দির মিরাপাড়া ভোট কেনার সময় ৭ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আটকদের হাতে জামায়াত প্রার্থীর লিফলেট বা ভোটের স্লিপ পাওয়া যায়নি। জামায়াত কর্মী কি না তা শনাক্ত করা যায়নি। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।
রিপোর্টারের নাম 























