ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কক্সবাজারে চলছে উৎসবমুখর ভোটগ্রহণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজারে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জেলার ৪টি সংসদীয় আসনের ৫৯৮টি ভোটকেন্দ্রে এক যোগে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের শুরুতে কিছু কিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একটু কম হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোটগ্রহণের আগে, ভোটের দিন ও ভোট পরবর্তী সময়সহ পুরো নির্বাচনকালে রোহিঙ্গা ক্যাম্পগুলোর সংলগ্ন এলাকা, সীমান্ত, উপকূল এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি। এ কারণে এবারের নির্বাচনি দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ হাজার ৪৯৯ সদস্য মাঠে কাজ করছেন এ জেলায়।

এর মধ্যে রয়েছেন ২ হাজার ১৬৬ জন সেনা, ৮৮০ জন বিজিবি, ৩৯৯ জন নৌবাহিনী, ৫০ জন বিমান বাহিনী, ১৪৫ জন কোস্টগার্ড, ৮০ জন র‌্যাব, ১৯০ জন আনসার ব্যাটেলিয়ন ও ১ হাজার ৮১৫ জন পুলিশ সদস্য। এ ছাড়া আনসার ও ভিডিপির ৭ হাজার ৭৭৪ জন সদস্য ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। রয়েছে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার রয়েছেন ৪ হাজার ৫০৩ জন এবং পোলিং অফিসার ৭ হাজার ৭৪৮ জন।

কক্সবাজারে চলছে উৎসবমুখর ভোটগ্রহণ

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম জানিয়েছেন, ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৩৫৭ জন। জেলার ৫৯৮টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৬৮৯টি কক্ষে ভোটগ্রহণ পরিচালনা করবেন ১২ হাজার ২৫১ জন কর্মকর্তা।

কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ত্রয়োদশসংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই মিত্র দেশের নেতৃত্বের পতনেও চীন কেন নীরব দর্শক?

কক্সবাজারে চলছে উৎসবমুখর ভোটগ্রহণ

আপডেট সময় : ১১:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬