ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফরিদপুরে দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে দুটি সংসদীয় আসনের দুটি কেন্দ্র থেকে দুই প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনি কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।

তারা হলেন, ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা আল আমিন ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম।  

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের প্রত্যাহার করেন। নতুন কর্মকর্তা নিয়োগ করেন। 

ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোট কেন্দ্রে আইনবহির্ভূতভাবে বহিরাগত অনুপ্রবেশের সুযোগ দেওয়া ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা ঘটেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের সমমর্যাদা: বিতর্কিত বিল লোকসভায় পাস

ফরিদপুরে দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

আপডেট সময় : ১১:১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬