ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঢাকা-৮ আসনের নির্বাচন সামগ্রী বিতরণ সম্পন্ন: ভোটগ্রহণ আজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আজ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ঢাকা-৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচন সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে এই সামগ্রী তুলে দেন।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল স্বচ্ছ ব্যালট বাক্স, সীল, ভোটার তালিকা, জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য নির্ধারিত ব্যালট পেপার, অমোচনীয় কালির জন্য প্রয়োজনীয় ফরমসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। এর আগে, মঙ্গলবার ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নির্বাচন কমিশন থেকে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে মজুত করা হয়েছিল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন জাতীয় সংসদের ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন এবং শাহজাহানপুর থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং একজন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। আসনটিতে মোট ১০৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।

ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—জনতার দলের মো. গোলাম সারোয়ার (কলম), গণঅধিকার পরিষদের (জিওপি) মেঘনা আলম (ট্রাক), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের এ. এফ. এম. ইসমাইল চৌধুরী (মোটরগাড়ি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে), জাতীয় পার্টির (জেপি) মো. জুবের আলম খান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাসেল কবির (ছড়ি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) এ. এইচ. এম. রফিকুজ্জামান আকন্দ (কাঁচি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস. এম. সরওয়ার (মোমবাতি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী (শাপলা কলি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লাহ (হাতপাখা)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশীয় ফুটবলে বাংলাদেশের ঐতিহাসিক অভিষেকের সামনে শক্তিশালী চীন

ঢাকা-৮ আসনের নির্বাচন সামগ্রী বিতরণ সম্পন্ন: ভোটগ্রহণ আজ

আপডেট সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬