হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা এনসিপি। এই হামলায় দেশের বর্তমান তারেক রহমান সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলেছে দলটি।
বুধবার বিকেলে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ছাত্রদল ও যুবদলকে লেলিয়ে দিয়ে ফ্যাসিবাদী পথে হাঁটছে।
বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সঞ্চালনায় সমাবেশে এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল ও ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 



















