ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সালথায় প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: তদন্তের নির্দেশ ইউএনও’র

ফরিদপুরের সালথা উপজেলায় আটঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. আক্কাস মাতুব্বরের (৫০) ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার সকাল থেকে ১২ সেকেন্ডের এই ভিডিওটি ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি টিনের ঘরের খাটের ওপর খালি গায়ে বসে আক্কাস মাতুব্বর ইয়াবা সেবন করছেন। এ সময় তার সামনে বসে থাকা এক অজ্ঞাত ব্যক্তির পাও ভিডিওতে দেখা গেছে।

আক্কাস মাতুব্বর উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি বিগত সময়ে আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ভিডিওটি প্রায় দেড় বছর আগের।

আক্কাস মাতুব্বরের ভাষ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর পার্শ্ববর্তী সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় কয়েকজন ব্যক্তি তাকে আটকে রেখে হয়রানি করেন। ওই সময় জোরপূর্বক তার হাতে ইয়াবা দিয়ে সেবন করানো হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয়। তবে কারা তাকে আটকে রেখেছিল এবং এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ করেছিলেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনাটি নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ওই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

সালথায় প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: তদন্তের নির্দেশ ইউএনও’র

আপডেট সময় : ০৮:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬