ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঢাকা-১০ আসনে নির্বাচনি সরঞ্জাম বিতরণ: প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হলো মালামাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে ঢাকা-১০ সংসদীয় আসনের নির্বাচনি সরঞ্জাম বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-১০ আসনের অন্তর্গত ১৬৩টি ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণের এই কার্যক্রমটি পরিচালনা করেন ধানমন্ডি থানার নির্বাচন কর্মকর্তা ওয়াজাহাত নুর। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে বেলা ১১টা থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে মালামাল তুলে দেওয়া শুরু হয়।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২২ ও ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১০ আসনটি গঠিত। ধানমন্ডি ও লালবাগ থানার আওতাধীন এই সংসদীয় এলাকার ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনি সামগ্রী যথাযথ নিরাপত্তার সাথে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। এই আসনের অধীনে থাকা নির্ধারিত কেন্দ্রগুলোতে কাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির পদযাত্রায় হামলা: জড়িতদের গ্রেপ্তার দাবি খেলাফত মজলিসের, সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ

ঢাকা-১০ আসনে নির্বাচনি সরঞ্জাম বিতরণ: প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হলো মালামাল

আপডেট সময় : ১২:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬