ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বিদায় নিচ্ছে শীত, ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাঘের শেষ ভাগে এসে প্রকৃতি থেকে ধীরে ধীরে শীতের আমেজ কমতে শুরু করেছে। রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে প্রকাশিত পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দিনের প্রথমার্ধে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যায় ৫টা ৫১ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৬টা ৩৪ মিনিটে সূর্যোদয় হবে।

এদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। শীতের তীব্রতা কমে আসায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও ঋতু পরিবর্তনের এই সময়ে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পই কি ‘শ্রেষ্ঠ যুদ্ধবাজ’ মার্কিন প্রেসিডেন্ট?

বিদায় নিচ্ছে শীত, ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা

আপডেট সময় : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬