ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: কালীগঞ্জ পৌর বিএনপির ৮ নেতাকে বহিষ্কার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির আটজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার নির্দেশে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বহিষ্কৃতদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন— কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম (তোতা), যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, যুগ্ম আহ্বায়ক অহেদ আলী লস্কর, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন (মোশা)। এছাড়া এই তালিকায় আরও রয়েছেন মিজানুর রহমান ও আহসান হাবিব মনা।

ঝিনাইদহ জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের নীতি ও আদর্শের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে ভবিষ্যতে যে কাউকেই এই ধরনের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়: ড. ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: কালীগঞ্জ পৌর বিএনপির ৮ নেতাকে বহিষ্কার

আপডেট সময় : ০৭:০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬