ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কক্সবাজারে সাংবাদিককে ফাঁসানোর ষড়যন্ত্র নস্যাৎ, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর উপজেলায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি একজন সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর এক ভয়ংকর ষড়যন্ত্র উদঘাটন হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় পরিচালিত এই সফল অভিযানে জড়িত এক যুবককে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের অধীন ৯ বেঙ্গলের একটি বিশেষ দল দক্ষিণ ডিককুল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়ির পাশ থেকে দুটি দেশীয় অস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

তবে অভিযানের পর গভীর অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকার মারুফ হাসান তাহসিন ও অজুফা বেগম নামের দুই ব্যক্তি দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধের জেরে ওই এলাকার সাংবাদিক ফরহাদকে মিথ্যা মামলায় জড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটনাস্থলে ওই অস্ত্র ও কার্তুজ রেখে যায়।

সেনাবাহিনীর পেশাদারিত্ব ও তৎপরতায় সন্দেহভাজন মারুফ হাসান তাহসিনকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর অভিযুক্ত অজুফা বেগমের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রগুলোর মতে, সাংবাদিক ফরহাদের বসতভিটা দখলের উদ্দেশ্যে গত প্রায় দুই বছর ধরে অজুফা বেগম ও তার সহযোগীরা বিভিন্নভাবে তাকে হয়রানি করে আসছিল। একের পর এক মিথ্যা মামলা, হুমকি ও হামলার শিকার হয়ে তিনি দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সর্বশেষ, সেনাবাহিনীকে ব্যবহার করে তাকে অস্ত্র মামলায় ফাঁসানোর এই ভয়ংকর পরিকল্পনাও সেনাবাহিনীর সতর্কতা ও দক্ষতায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।

সেনাবাহিনী দাবি করেছে, এই সফল অভিযানের মাধ্যমে একদিকে যেমন একটি গভীর ষড়যন্ত্র উদঘাটন করা সম্ভব হয়েছে, তেমনি সম্ভাব্য বড় ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও আগেভাগেই প্রতিহত করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়: ড. ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ

কক্সবাজারে সাংবাদিককে ফাঁসানোর ষড়যন্ত্র নস্যাৎ, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬