ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচনের আগে ঘরমুখো মানুষের ঢল: মহাসড়কে যাত্রীর উপচে পড়া ভিড়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে গ্রামে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর ও সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ডের কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, মদনপুর ও কাঁচপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন রুটের বাসে যাত্রীর চাপ ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে নানা পেশার নাগরিকরা ভোট দেওয়ার উদ্দেশ্যে গ্রামের বাড়ি ফিরছেন বলে জানান।

কুমিল্লাগামী যাত্রী সজিব বলেন, “ভোট দেওয়া নাগরিক দায়িত্ব। এই কারণেই এত কষ্ট ও সময় উপেক্ষা করে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছি এবং পছন্দের প্রার্থীকে ভোট দেবো।”

নোয়াখালী গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া কুলসুম নামের এক নারী যাত্রী জানান, “কয়েকটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার ভোট সুষ্ঠু হলে এবং পরিবেশ ভালো থাকলে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবো।”

কয়েকজন বাসচালক জানান, সামনে নির্বাচন থাকায় যাত্রীদের চাপ বেড়েছে। ঈদের ছুটির সময়ে যেমন চাপ থাকে, এখন তেমনই পরিস্থিতি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান জানান, নির্বাচনকে কেন্দ্র করে এবং লম্বা ছুটি পাওয়ায় ঘরমুখো মানুষের চাপ বেশি। তিনি আরও বলেন, “আমি এক সপ্তাহের জন্য দায়িত্ব নিয়েছি। আমাদের পুলিশ সদস্যরা নির্বাচনি দায়িত্বে থাকায় মহাসড়কে সীমিত সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনসেবা স্থবির বরিশালে: নির্বাচিত প্রতিনিধি শূন্যতায় চরম দুর্ভোগে নগরবাসী

জাতীয় নির্বাচনের আগে ঘরমুখো মানুষের ঢল: মহাসড়কে যাত্রীর উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৫:২২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬