ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

আচরণবিধি লঙ্ঘন: কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটিতে অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগটি জমা দিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকারের পক্ষে প্রচার চালাতে গিয়ে আচরণবিধির তোয়াক্কা করা হচ্ছে না। বিশেষ করে পাটিকাবাড়ী তাহের মোড় থেকে স্থানীয় বাজারে যাওয়ার প্রধান সড়কের দুই পাশের বৈদ্যুতিক খুঁটি ও গাছে প্রার্থীর ছবি ও প্রতীক সংবলিত কাগজের পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়েছে, যা বিদ্যমান নির্বাচনি আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগকারী ইকবাল হোসেন তার আবেদনে আরও উল্লেখ করেন, যত্রতত্র পোস্টার লাগিয়ে নির্বাচনি পরিবেশ নষ্ট করা হচ্ছে। বিষয়টি দ্রুত আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, সরকারি বা ব্যক্তিগত কোনো স্থাপনা, গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার বা ব্যানার ঝোলানো নিষিদ্ধ। এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান কমিটি কী ব্যবস্থা নেয়, এখন সেটিই দেখার বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনসেবা স্থবির বরিশালে: নির্বাচিত প্রতিনিধি শূন্যতায় চরম দুর্ভোগে নগরবাসী

আচরণবিধি লঙ্ঘন: কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটিতে অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬