ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দেবিদ্বারে নিজ গ্রামে ভোট দেবেন হাসনাত আব্দুল্লাহ, নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নিজ গ্রামের ভোটকেন্দ্রেই ভোটাধিকার প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। তার এই ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন সকাল থেকেই হাসনাত আব্দুল্লাহ তার নিজ নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন এবং সর্বপ্রথম নিজের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন।

জানা গেছে, কুমিল্লা-৪ আসনের এই প্রার্থী দেবিদ্বার উপজেলার ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন। নিজ গ্রামে, বিশেষ করে নিজের শিক্ষাঙ্গনের কেন্দ্রে ভোট দেওয়ার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে। এর ফলে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কুমিল্লা-৪ আসনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিসর বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, আগুন ছড়িয়ে পড়ল অন্য জাহাজে

দেবিদ্বারে নিজ গ্রামে ভোট দেবেন হাসনাত আব্দুল্লাহ, নেতাকর্মীদের উচ্ছ্বাস

আপডেট সময় : ০৪:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬