ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ভোটের উৎসবে মেহেদীর রঙে রাঙা চাঁপাইনবাবগঞ্জ: তরুণদের মাঝে নতুন উদ্দীপনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জে। ভোটের দিনকে ঈদের মতো আনন্দময় করে তুলতে সেখানে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী মেহেদী উৎসব। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থী ও জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাদের হাতে হাতে ভোটের প্রতীক ও স্লোগানের আলপনা যেন জানান দিচ্ছিল এক নতুন দিনের আগমনী বার্তা।

আয়োজকরা জানান, এবারের নির্বাচনকে আরও উৎসবমুখর করতেই এই বিশেষ আয়োজন। দীর্ঘদিন পর ভোটের মাঠে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তরুণ প্রজন্মের আগ্রহ এবারের নির্বাচনকে ভিন্ন মাত্রা দিয়েছে।

উৎসবের এক ফাঁকে শিক্ষার্থী আসিয়া আখতার তুলি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আগের কয়েকটি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ বা আগ্রহ কোনোটাই ছিল না। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। চারপাশে মানুষের মধ্যে নতুন এক উদ্দীপনা দেখছি, তরুণ থেকে বয়স্ক সবাই ভোট নিয়ে আলোচনা করছেন, কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের আজকের এই মেহেদী উৎসবের আয়োজন।”

আরেক শিক্ষার্থী সুমাইয়া রেজা তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “নতুন দেশে নতুন ভোটের হিসাবে ভোট দিতে পারব, এই ভাবনাটাই দারুণ লাগছে। ভোট দেওয়াটা এখন আমাদের কাছে এক ধরনের উৎসব। তাই সবাই মিলে হাতে মেহেদী দিয়ে ঈদের দিনের মতো আনন্দ আর আশা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এটি শুধু আমাদের অধিকার নয়, বরং নতুন দেশের পথে এগিয়ে যাওয়ার এক স্মরণীয় মুহূর্ত।”

আয়োজক সাব্বির আহমেদ জানান, এই উৎসবে শিক্ষার্থীরা নিজেদের হাতে বিভিন্ন নির্বাচনী প্রতীক ও স্লোগান এঁকেছেন মেহেদী দিয়ে। এমন আয়োজনের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে ভোটের এক নতুন আমেজ তৈরি হয়েছে, যা ঈদের উৎসবের চেয়ে কোনো অংশে কম নয়। তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেই এই মেহেদী উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনসেবা স্থবির বরিশালে: নির্বাচিত প্রতিনিধি শূন্যতায় চরম দুর্ভোগে নগরবাসী

ভোটের উৎসবে মেহেদীর রঙে রাঙা চাঁপাইনবাবগঞ্জ: তরুণদের মাঝে নতুন উদ্দীপনা

আপডেট সময় : ০৪:৪৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬