ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

কিউবার জ্বালানি সংকটে চীনের পাশে থাকার ঘোষণা, যুক্তরাষ্ট্রের ভূমিকায় কড়া বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কিউবায় চলমান তীব্র জেট জ্বালানি সংকটের মধ্যে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। একইসঙ্গে এই সংকটের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দায়ী করে কঠোর সমালোচনা করেছে বেইজিং। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিউবাগামী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হলেও দেশটিতে কোনো চীনা নাগরিক আটকা পড়েননি।

মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, ভেনেজুয়েলা থেকে জেট জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্রের বাধার কারণে কিউবায় যে সংকট তৈরি হয়েছে, তা সত্ত্বেও চীনা নাগরিকদের নিয়ে কোনো উদ্বেগজনক পরিস্থিতি বা আটকা পড়ার খবর পাওয়া যায়নি।

লিন জিয়ান আরও বলেন, “চীন কিউবার জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন জানায় এবং যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে।” তিনি যোগ করেন, বেইজিং তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী কিউবাকে সব সময় সহায়তা ও সমর্থন দিয়ে যাবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা থেকে কিউবায় জ্বালানি পাঠানো বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে জেট ফুয়েলের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বেশ কিছু ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভির পর্দায় আজকের ফুটবল: মাঠে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স

কিউবার জ্বালানি সংকটে চীনের পাশে থাকার ঘোষণা, যুক্তরাষ্ট্রের ভূমিকায় কড়া বার্তা

আপডেট সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬