ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নেত্রকোণায় গভীর রাতে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ: তদন্ত শুরু, নিরাপত্তা জোরদার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনের আগে নেত্রকোণার সদর ও পূর্বধলা উপজেলায় গভীর রাতে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে কে বা কারা এই আগুন দেয়, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টা থেকে ভোর রাতের মধ্যে যেকোনো সময়ে এই ঘটনা ঘটে। নেত্রকোণা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়—এই চারটি কেন্দ্রে আগুন দেওয়া হয়।

নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুষ্কৃতকারীরা চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে তাতে আগুন দিয়ে বিদ্যালয়ের কক্ষের ভেতরে ছুড়ে মারে। তবে এতে তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম অগ্নিসংযোগের শিকার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসাগরীয় সংঘাতে নতুন ট্র্যাজেডি: কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে শিশুর মৃত্যু

নেত্রকোণায় গভীর রাতে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ: তদন্ত শুরু, নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৩:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬