গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম বাদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রায় এক বছর আগে তাকে বহিষ্কার করা হলেও, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে তিনি আবারও নিজ পদে ফিরলেন।
সোমবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাদলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মধ্য দিয়ে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার অবসান হলো।
জানা গেছে, বহিষ্কৃত হওয়ার পরও শহিদুল ইসলাম বাদল দলের প্রতি তার আনুগত্য ও সক্রিয়তা ধরে রেখেছিলেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, বাদল শুধু বিএনপি, স্বেচ্ছাসেবক দল নয়, বরং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রতিটি সভা-সমাবেশে নিয়মিত অংশগ্রহণ করেছেন। এমনকি দলের পক্ষে বিভিন্ন কর্মসূচিতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। তার এই ধারাবাহিক দলীয় কর্মকাণ্ড ও নিবেদনই কেন্দ্রীয় নেতৃত্বকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে পুনর্বিবেচনা করতে উৎসাহিত করেছে।
রিপোর্টারের নাম 

























