ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

মিরসরাইয়ের উন্নয়নে ১৩ দফা রূপরেখা ঘোষণা বিএনপির প্রার্থীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান গতকাল সোমবার রাতে তাঁর ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বারইয়ারহাটস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই রূপরেখা তুলে ধরেন। তাঁর ইশতেহারের মূল লক্ষ্য হলো মিরসরাইকে একটি নিরাপদ, আধুনিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা।

ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নুরুল আমিন চেয়ারম্যান তাঁর পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা ও জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি, ফখরুল ইসলাম এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেলসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নুরুল আমিন চেয়ারম্যান বলেন, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি মিরসরাইবাসীর ন্যায্য অধিকার আদায়ে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। সেই ধারাবাহিকতায় তিনি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন।

নির্বাচিত হলে তিনি মিরসরাইয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোর আধুনিকায়ন, মিরসরাইয়ের পর্যটন স্পটগুলোর নিরাপত্তা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা তাঁর অন্যতম লক্ষ্য। এছাড়াও, উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের মতামত গ্রহণের জন্য উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, আইসিটি ল্যাব ও লাইব্রেরি স্থাপন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন ও খেলার মাঠ নির্মাণ, কৃষি কার্ড প্রদান, খাল-ছড়া খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, মহাসড়কে দুর্ঘটনায় আহতদের জন্য ট্রমা সেন্টার নির্মাণ, গ্রামীণ সড়ক অবকাঠামোর সুষম উন্নয়ন, পিছিয়ে পড়া নারী সমাজের স্বাবলম্বীতা অর্জন ও ফ্যামিলি কার্ড প্রদান, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ এবং ক্ষুদ্র শিল্প, কৃষি, মৎস্য ও পশুপালনে নতুন উদ্যোক্তা সৃষ্টির ব্যাপারেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

সবশেষে, নুরুল আমিন চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফার আলোকে মিরসরাইকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, নিরাপদ ও স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মিরসরাইবাসীর প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থার প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তি তৈরি করেন’

মিরসরাইয়ের উন্নয়নে ১৩ দফা রূপরেখা ঘোষণা বিএনপির প্রার্থীর

আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬