ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচন উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল, আরিচা-পাটুরিয়ায় তীব্র যানজট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন উপলক্ষে চারদিনের ছুটি কাটাতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এর ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আরিচা ও পাটুরিয়া নৌপথে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রী ও পরিবহন সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সকাল থেকে দুই ফেরিঘাটেই দেখা গেছে উপচে পড়া ভিড়, যা ঈদের সময়ের আমেজকেও হার মানিয়েছে।

ভোটারদের বাড়ি ফেরা উপলক্ষে ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের গন্তব্যে পৌঁছাতে তারা পাটুরিয়া ও আরিচা ঘাটে ভিড় করছেন। লঞ্চ ও ফেরিতে তিল ধারণের ঠাঁই নেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে পারাপারের জন্য।

ভোট দিতে গ্রামের বাড়ি যাওয়া আব্দুর রহমান, আবু সাঈদ, কুদ্দুস মিয়া এবং সাইদুর রহমান জানান, তারা আনন্দ নিয়ে ভোট দিতে যাচ্ছেন। তবে পরিবহন ভাড়া কিছুটা বেশি হওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েও রাস্তাঘাটের বেহাল দশা এবং সিন্ডিকেটের কারণে অতিরিক্ত ভাড়া আদায় তাদের হতাশ করেছে। অনেকে নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

গাড়ির চালকরাও ভোগান্তির শিকার। সকাল থেকে ঘাটে এসেও ফেরিতে জায়গা না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে হঠাৎ যাত্রী বেড়ে যাওয়ায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছে। তবে আশা করা হচ্ছে, দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। লঞ্চ ও স্পিডবোট মালিকরাও যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন বলে স্বীকার করেছেন, তবে তারাও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ব্যাপারে আশাবাদী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থার প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তি তৈরি করেন’

জাতীয় নির্বাচন উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল, আরিচা-পাটুরিয়ায় তীব্র যানজট

আপডেট সময় : ০১:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬