ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মার্কিন নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের, কঠোর ভোট ব্যবস্থার দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজ দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় নিয়মিত কারচুপি এবং ভোট চুরি হয়ে থাকে, যা বিশ্ব মঞ্চে আমেরিকার গণতান্ত্রিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে।

গত রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প ‘সেইভ আমেরিকা অ্যাক্ট’ বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি সতর্ক করে বলেন, এই আইন সংস্কার না হলে দেশটির ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে, তিনি রিপাবলিকান পার্টির নেতাকর্মীদের এই ইস্যুতে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান।

ট্রাম্প কংগ্রেসে নতুন আইন প্রণয়নেরও দাবি তুলেছেন। তার প্রস্তাবিত আইনে মূলত তিনটি কঠোর নিয়ম চালুর কথা বলা হয়েছে। প্রথমত, ভোট দেওয়ার সময় ভোটারদের পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, ভোটার হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে সশরীরে উপস্থিত হয়ে মার্কিন নাগরিকত্বের প্রমাণ দাখিল করার বিধান রাখার কথা বলেছেন। তৃতীয়ত, অসুস্থতা, গুরুতর অক্ষমতা, সামরিক বাহিনীতে কর্মরত থাকা বা ভ্রমণের মতো বিশেষ পরিস্থিতি ছাড়া ডাকযোগে ভোট বা ‘মেইল-ইন ব্যালট’ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভির পর্দায় আজকের ফুটবল: মাঠে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স

মার্কিন নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের, কঠোর ভোট ব্যবস্থার দাবি

আপডেট সময় : ১০:০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬