ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কাপাসিয়ায় জামায়াত প্রার্থীর বিশাল শোডাউন: হাজারো কর্মী-সমর্থকের ঢল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবীর সমর্থনে এক বিশাল শোডাউন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের কর্মী-সমর্থকদের মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সকাল সাড়ে ১০টার আগেই শীতলক্ষ্যার উপর নির্মিত ‘ফকির মজনু শাহ সেতু’র পশ্চিম প্রান্তের ঢাকা-কাপাসিয়া সড়ক জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের পদভারে পূর্ণ হয়ে জনসমুদ্রে রূপ নেয়।

কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী। তিনি তার বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ সময় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন। উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক আবুল ফাত্তাহ সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন। বিশাল এই জনসমাগমকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সংগঠনের পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিবিড়ভাবে তৎপর ছিল। স্থানীয় সাধারণ মানুষের মাঝেও এই শোডাউন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

কাপাসিয়ায় জামায়াত প্রার্থীর বিশাল শোডাউন: হাজারো কর্মী-সমর্থকের ঢল

আপডেট সময় : ০৫:০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬