ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

আন্দোলনের কারণে যানজট-ভোগান্তি, ডিএমপির দুঃখ প্রকাশ

বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার প্রেসক্লাব এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক সবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা গেছে, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তকরণের দাবিতে বিভিন্ন সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরাও একই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবস্থান কর্মসূচি ও অবরোধের কারণে প্রেসক্লাব, পল্টন, মতিঝিল, শাহবাগ, বিজয় নগরসহ আশপাশের এলাকায় যান চলাচলে চরম ব্যাঘাত ঘটে। ফলে পথচারী, কর্মজীবী মানুষ ও গণপরিবহন ব্যবহারকারীদের দুর্ভোগ পোহাতে হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংগঠন একযোগে কর্মসূচি পালন করায় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যানজটের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। জনস্বার্থ রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক মুক্ত করার চেষ্টা চলছে। প্রয়োজনীয় পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড় ধসে মৃত্যুঝুঁকিতে কক্সবাজার: রোহিঙ্গা শিবিরে চরম পরিবেশগত ও মানবিক বিপর্যয়

আন্দোলনের কারণে যানজট-ভোগান্তি, ডিএমপির দুঃখ প্রকাশ

আপডেট সময় : ০৩:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫