ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বোয়ালমারীতে চা দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক চা দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কালিয়ান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কালিয়ান্ড কওমি মাদ্রাসার সামনের মানিক শেখ নামের এক ব্যক্তির চা দোকানের পাশে রাখা একটি টুলের উপর দুটি সন্দেহজনক প্যাকেট দেখতে পান তিনি। এশার নামাজের পর দোকানে ফিরে এসে প্যাকেট দুটি তার নজরে পড়ে এবং বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয়। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি বোয়ালমারী থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশীদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর জব্দ তালিকার মাধ্যমে প্যাকেট দুটি উদ্ধার করা হয়। প্যাকেট খুলে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সম্বলিত ‘7.62×39 mm Ball Ammo’ লেখা দুটি প্যাকেটের ভেতর মোট ৪০ রাউন্ড গুলি রয়েছে। উদ্ধারকৃত গুলিগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উদ্ধার হওয়া গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বোয়ালমারীতে চা দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট সময় : ১০:১৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬