ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌসেবা চালু হচ্ছে ১৭ মার্চ থেকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার বিশেষ নৌসেবা চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ১৭ মার্চ থেকে ঢাকার দুটি নির্দিষ্ট ঘাট থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস পরিচালনা করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাত্রীদের স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই বিশেষ সেবা চালু করছে।

এই উদ্যোগের আওতায় কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–চাঁদপুর–কালিগঞ্জ–হিজলা–বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার চলাচল করবে। পাশাপাশি, ঢাকার বসিলা ব্রিজ-সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা–সদরঘাট–মুন্সিগঞ্জ–চাঁদপুর–ঈদগাই ফেরিঘাট এবং শরীয়তপুর–ইলিশা–হাকিমুদ্দিন–গলাচিপা নৌরুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকবে।

ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

নৌপরিবহন মন্ত্রণালয় যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের আহ্বান জানিয়েছে। নৌপথে যাতায়াতের সময় কোনো জরুরি প্রয়োজন বা সেবাসংক্রান্ত সহায়তার জন্য যাত্রীদের বিআইডব্লিউটিএর হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশনে প্রবেশেই রাষ্ট্রপতির বিরুদ্ধে প্ল্যাকার্ড প্রদর্শন, ‘জুলাইয়ের গাদ্দার’ স্লোগানে উত্তাল সংসদ

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌসেবা চালু হচ্ছে ১৭ মার্চ থেকে

আপডেট সময় : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬