ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বর্তমান সরকারের মেয়াদে হচ্ছে না চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর কাছে হস্তান্তরের প্রক্রিয়াটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আর সম্পন্ন হচ্ছে না। ইজারা চুক্তির খসড়া পর্যালোচনার জন্য বিদেশি এই প্রতিষ্ঠানটি অতিরিক্ত সময় চাওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

বিডার চেয়ারম্যান জানান, ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানটি চলমান দর-কষাকষির (নেগোসিয়েশন) অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। তারা সরকারের পক্ষ থেকে পাঠানো খসড়া কনসেশন চুক্তিটি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা এটি আরও গভীরতর পুনর্মূল্যায়নের জন্য সময়ের আবেদন করেছে।

বর্তমান সরকারের হাতে আর মাত্র দুই কার্যদিবস সময় রয়েছে উল্লেখ করে আশিক চৌধুরী বলেন, “যেহেতু ডিপি ওয়ার্ল্ড আরও সময় চেয়েছে, তাই এই স্বল্প সময়ের মধ্যে ক্যাবিনেটের অনুমোদন নিয়ে চুক্তি সই করা সম্ভব নয়। ফলে বিষয়টি নিশ্চিতভাবেই পরবর্তী নির্বাচিত সরকারের সময় পর্যন্ত ঝুলে গেল।”

উল্লেখ্য, নিউমুরিং টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৯ সালে। দীর্ঘ বিরতির পর গত এক মাসে এই প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের দর-কষাকষি শুরু হয়।

এদিকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলায় বন্দরের কনটেইনার ডেলিভারি কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। জেটিতে পণ্য খালাসের কাজ সকালে সীমিত পরিসরে চললেও বর্তমানে তা বন্ধ রয়েছে। এর ফলে বহির্নোঙরে থাকা জাহাজগুলো থেকেও পণ্য খালাস কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত এই সংকট নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

বর্তমান সরকারের মেয়াদে হচ্ছে না চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি

আপডেট সময় : ০৭:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬