ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা, আহত ৩

লক্ষ্মীপুরে এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবলের হাতে নিজের ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত নাছির আহমদ (৫৫) তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন। সোমবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাছির আহমদ গত বছর অবসরে যান। সোমবার সকালে তিনি হঠাৎ দা নিয়ে তার ঘুমন্ত ছেলে ইমরানকে কোপাতে শুরু করেন। এরপর তিনি দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন এবং তাকে সাহায্য করতে আসা প্রতিবেশী মিজানুর রহমান স্বপন ও মো. নাছির নামের আরও একজনকে কুপিয়ে জখম করেন। আহতদের মধ্যে ইমরান ও স্বপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, নাছির আহমদ মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার সময় তার স্ত্রী বড় ছেলেকে নিয়ে গ্রামে ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই মর্মান্তিক ঘটনার কারণ খতিয়ে দেখছে। তিন ঘণ্টা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর নাছির আহমদের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা, আহত ৩

আপডেট সময় : ০৩:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬