ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর হবে’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম এবং প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটাতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আমরা এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যেখানে নিয়মতান্ত্রিকভাবে বিরোধিতার সুযোগ থাকবে এবং সবার জন্য সমান গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে।

রোববার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং ভবিষ্যতে দেশে একটি সুস্থ ধারার ও গণতান্ত্রিক রাজনীতি দেখতে চান, তাদের জন্য ধানের শীষে ভোট দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, আমাদের কাজ হলো সাধারণ ও শান্তিপ্রিয় ভোটারদের সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা দিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসা। যারা আগে কখনও ধানের শীষে ভোট দেননি, তাদেরও দেশের স্বার্থে এই প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষই হচ্ছে একমাত্র ভরসা। এই বার্তা প্রতিটি সংখ্যালঘু ভাই-বোনের কাছে পৌঁছে দিতে হবে। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ অমুসলিম নাগরিকদের অধিকার বা নিরাপত্তায় আঘাত হানে, তবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

স্বপন আরও যোগ করেন, যদি আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও ভবিষ্যতে একটি নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেতে চায়, তবে তাদেরও ধানের শীষকে বিজয়ী করতে এগিয়ে আসতে হবে।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম মনিরুজ্জামান এবং জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টুসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের হামলায় বাহরাইনে জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ: বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর হবে’

আপডেট সময় : ০৬:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬