ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

উৎসবমুখর পরিবেশে ভোট হবে, উপকূলে ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি: নৌপ্রধান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপকূলীয় জনপদে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। এ লক্ষ্যে নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি হিসেবে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

রবিবার ভোলার উপকূলীয় এলাকায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্টের কার্যক্রম ও প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নৌপ্রধান জানান, ভোলাসহ হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও নির্দ্বিধায় ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে নৌবাহিনী।

এডমিরাল এম নাজমুল হাসান আরও বলেন, কেবল ভোলা নয়, দেশের পুরো উপকূলীয় অঞ্চলের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা একটি ভীতিহীন ও সুন্দর নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যেই নৌবাহিনী সর্বদা নিয়োজিত আছে।

ভোলায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসারসহ অতিরিক্ত জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং র‍্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নোট বিক্রি বেআইনি: বাংলাদেশ ব্যাংকের কঠোর বার্তা

উৎসবমুখর পরিবেশে ভোট হবে, উপকূলে ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি: নৌপ্রধান

আপডেট সময় : ০৫:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬