ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

তারাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইকরচালী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে উপজেলার ইকরচালী ইউনিয়নের মাঝেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে মাঝেরহাট এলাকায় যৌথ বাহিনীর একাধিক ইউনিট একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি ইকরচালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতা হিসেবে পরিচিত।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর কোতোয়ালি থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় (এফআইআর নং–০৭, তারিখ: ১৭ নভেম্বর ২০২৫) তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ই), ৮, ৯(৩১), ১০ ও ১২ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইদ্রিস আলীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তারাগঞ্জ থানার মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকাণ্ড: আট মাস ধরে চাপা তদন্ত রিপোর্ট, ভারত ও প্রধানমন্ত্রীর যোগসাজশের অভিযোগ

তারাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইকরচালী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬