ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার জোরালো দাবি প্রবাসীদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি কার্যকর ও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’। রোববার দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. আব্দুল মুকিত। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক প্রবাসী দীর্ঘ সময় ধরে ওসমানী বিমানবন্দরকে আধুনিকায়নের দাবি জানিয়ে আসছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের বিমানবন্দরটিকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি হয়নি। এটি প্রবাসীদের জন্য অত্যন্ত হতাশাজনক।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটি ২০০২ সালে আন্তর্জাতিক মর্যাদা লাভ করে। তবে দুই দশক পেরিয়ে গেলেও এটি এখনো কার্যকরভাবে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের সুবিধা দিতে পারছে না। ফলে সিলেট অঞ্চলের লাখ লাখ প্রবাসী দেশে যাতায়াতের ক্ষেত্রে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলনের পর যুক্তরাজ্য-সিলেট সরাসরি ফ্লাইট চালু হলেও সিলেট-ম্যানচেস্টার রুটে বারবার ফ্লাইট বন্ধ ও পুনরায় চালু করার যে ধারা চলছে, তাতে যাত্রীদের মধ্যে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে একদিকে যেমন প্রবাসীরা রাষ্ট্রীয় এয়ারলাইন্সের ওপর আস্থা হারাচ্ছেন, অন্যদিকে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম, সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ গাজীসহ অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা-৫ আসনে কারচুপির অভিযোগ: ভোটের ফল চ্যালেঞ্জ করে রিট

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার জোরালো দাবি প্রবাসীদের

আপডেট সময় : ০৪:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬