ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক শোকসভায় বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদের লেখা ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইটি বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের একটি মিলনায়তনে এই সভা ও বই উপহার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, “বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আজীবন আপসহীন সংগ্রাম করেছেন। তাঁর এই সংগ্রামী জীবন ও রাজনৈতিক আদর্শকে ধারণ করে নাসিরনগরের কৃতি সন্তান সৈয়দ আবদাল আহমেদ যে বইটি রচনা করেছেন, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই বইটির মাধ্যমে নতুন প্রজন্ম দেশনেত্রীর ত্যাগ ও দেশপ্রেম সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শফিন (শাফিন), উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি আছমত আলী এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ।
এছাড়া শোকসভায় আরও বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা জমিয়তে উলামা ইসলামের সভাপতি হাবিবুল মোসালীন, উপজেলা বিএনপির নেতা সৈয়দ আবু সারোয়ার, ওবায়দুল হক, জিল্লুর রহমান দুলাল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রবিন আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হুদা সুমন, সদস্য সচিব নজরুল ইসলাম এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক জমসেদ মিয়াসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি তাঁর রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। শোকসভা শেষে উপস্থিত নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের হাতে ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইটি তুলে দেওয়া হয়।
রিপোর্টারের নাম 























