ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু, দেশে বছরের প্রথম প্রাণহানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চলতি বছরে দেশে প্রথমবারের মতো নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নওগাঁর বাসিন্দা ওই নারী সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এই মৃত্যুর কারণ নিশ্চিত করেছে।

আইইডিসিআর-এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা গণমাধ্যমকে জানান, মৃত ওই নারী নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। এটি চলতি বছর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রথম ঘটনা।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছর। গত ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, প্রচণ্ড মাথাব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ জানুয়ারি তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ল্যাব পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেলেও গত ২৮ জানুয়ারি তিনি মারা যান।

নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানিয়েছেন, আইইডিসিআর-এর পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও তারা এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি। লিখিত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা সম্ভব হবে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আক্রান্ত ওই নারীর সাম্প্রতিক সময়ে কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। তবে অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই রস থেকেই তিনি সংক্রমিত হয়েছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই নারীর সংস্পর্শে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত নতুন করে আর কেউ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

শীতকালীন সময়ে কাঁচা খেজুরের রস পানের মাধ্যমে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকাণ্ড: আট মাস ধরে চাপা তদন্ত রিপোর্ট, ভারত ও প্রধানমন্ত্রীর যোগসাজশের অভিযোগ

নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু, দেশে বছরের প্রথম প্রাণহানি

আপডেট সময় : ০১:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬