ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

উখিয়ায় ক্যাম্পের বাইরে বসবাসরত ৮ শতাধিক রোহিঙ্গা আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে অবস্থানকারী বালুখালী ও আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮ শতাধিক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীসহ যৌথবাহিনী। গ্রেপ্তার হওয়া এসব রোহিঙ্গা উখিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে ও ভাড়া বাসায় অবৈধভাবে বসবাস করছিলেন বলে জানা গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে এই অভিযান শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু৷

বিজ্ঞাপন

সূত্রে জানা গেছে, ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের কারণে এলাকায় বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতেই যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, গ্রেপ্তার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ক্যাম্পে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস কোনোভাবেই অনুমোদিত নয়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্ত করে আইনের আওতায় আনতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান এখনও চলমান রয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই হাজার টাকা থেকে শুরু, আজ সফল উদ্যোক্তা তানজিনা

উখিয়ায় ক্যাম্পের বাইরে বসবাসরত ৮ শতাধিক রোহিঙ্গা আটক

আপডেট সময় : ১২:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬