ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ঠিক চার দিন আগে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার রাত ১১টায় ফতুল্লার ভুইগর এ টু জেড স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় মজলিসের আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মামুনুল হক এই ঘোষণা দেন।

তার এই ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থিতা নিয়ে ধোঁয়াশার অবসান হয়েছে। সেইসঙ্গে তাদের শক্তি আরো বেড়েছে। এ সময় মঞ্চে এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল্লাহ আমিন ছাড়াও সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জের দুটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দেওয়া হয়েছিল। এরমধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে আমাদের প্রার্থী থাকলেও আমাদের নির্বাচনের জরিপ অনুযায়ী দেখতে পেরেছি, আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। তাই আমরা আসন হারাতে চাই না। সে কারণেই জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেন ভূঁইয়া আমাদের ১১ দলীয় জোট প্রার্থী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকাণ্ড: আট মাস ধরে চাপা তদন্ত রিপোর্ট, ভারত ও প্রধানমন্ত্রীর যোগসাজশের অভিযোগ

এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

আপডেট সময় : ১২:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬